- July 30, 2025
- Categories: Knowledge Based
শিশুর কথা বলার সমস্যা | Childhood Apraxia of Speech (CAS)
Childhood Apraxia of Speech (CAS) কী?
শিশু কথা বলতে চাইলেও যদি গুছিয়ে শব্দ উচ্চারণ করতে না পারে, তবে এর পেছনে কারণ হতে পারে Childhood Apraxia of Speech (CAS)। এটি এমন একটি স্পিচ ডিসঅর্ডার যেখানে শিশুর মস্তিষ্ক সঠিকভাবে ভাষাগত সংকেত পাঠালেও মুখের পেশিগুলো সঠিকভাবে কাজ করে না। ফলে শিশুর কথা বলায় জটিলতা দেখা দেয়।
CAS-এর সাধারণ লক্ষণসমূহ
- শব্দ সঠিকভাবে উচ্চারণে সমস্যা
- একই শব্দ বারবার সঠিকভাবে বলতে না পারা
- কথা বলার সময় থেমে যাওয়া বা হোঁচট খাওয়া
- অন্যদের তুলনায় ভাষা বিকাশে পিছিয়ে থাকা
কেন এই সমস্যা হয়?
এই সমস্যাটি মূলত মস্তিষ্ক ও মুখের পেশির মধ্যে সমন্বয়জনিত কারণে হয়ে থাকে। যদিও এটি জন্মগত হতে পারে, কিছু ক্ষেত্রে অন্যান্য স্নায়বিক সমস্যার কারণেও দেখা দিতে পারে।
করণীয় কী?
শিশুর কথা বলার সমস্যা অবহেলা না করে দ্রুত Speech and Language Therapist–এর পরামর্শ নিন।
আমাদের বিশেষজ্ঞ ফারজানা আকন্দ এই ভিডিওতে CAS-এর লক্ষণ, কারণ ও সমাধান নিয়ে বিস্তারিত বলেছেন।
