- November 25, 2025
- Categories: Knowledge Based
Communication Milestones for Children (0–5 Years) | Complete Development Guide
Communication milestones for children help parents understand how speech and language skills develop from birth through early childhood. Each age brings new abilities—from cooing and babbling to forming sentences and expressing emotions. Tracking these milestones makes it easier to identify early signs of communication delays. With timely guidance and proper intervention, children can successfully build strong communication skills. Knowing what to expect empowers parents to support their child’s growth with confidence.
শিশুর ভাষা ও যোগাযোগ বিকাশের সহজ নির্দেশিকা
Communication Milestones হলো বয়স অনুযায়ী শিশুর শোনা, বলা, আওয়াজ করা, প্রতিক্রিয়া দেওয়া ও কথা বলার অগ্রগতির একটি সাধারণ নির্দেশিকা। প্রতিটি শিশুর বিকাশের গতি আলাদা হলেও জন্মের পর থেকেই তারা শোনা, হাসি এবং বিভিন্ন আওয়াজের মাধ্যমে যোগাযোগ শুরু করে। এই ছোট ছোট প্রতিক্রিয়াগুলোই ভবিষ্যতের ভাষা ও যোগাযোগ দক্ষতার ভিত্তি গড়ে তোলে।
Communication Milestones কেন গুরুত্বপূর্ণ?
Communication Milestones জানা থাকলে—
শিশুর বয়স অনুযায়ী ভাষা ও যোগাযোগের অগ্রগতি বোঝা যায়
দেরিতে কথা বলা বা Development Delay থাকলে দ্রুত শনাক্ত করা যায়
শিশুর সঙ্গে কীভাবে কথা বলতে হবে বা দেখাতে হবে তা বোঝা যায়
শিশুর ভাষা, শেখা ও আচরণগত বিকাশে সহায়তা পাওয়া যায়
সময়মতো Intervention নিয়ে ভবিষ্যতে কথা ও যোগাযোগ সমস্যার ঝুঁকি কমানো যায়
বয়স অনুযায়ী Communication Milestones
Communication Milestones for Children:জন্ম থেকে ৬ মাস
-
শব্দ শুনলে চমকে ওঠে বা থেমে যায়
-
কথা শুনে হাসে বা শান্ত হয়
-
“আহ”, “ওও”, “ম্মম” এর মতো শব্দ করে
-
ক্ষুধা বা অস্বস্তির সময় আলাদা ধরনের আওয়াজ দেয়
-
চোখ ও মাথা ঘুরিয়ে শব্দের উৎস খোঁজে
-
মুখে নড়াচড়া দেখা যায়
-
পরিচিত মুখ দেখলে হাসে
Communication Milestones for Children: ৭ থেকে ১২ মাস
-
নাম শুনলে তাকায়
-
“না” বললে থেমে যায়
-
“মাম্মা”, “বাবাবা” এর মতো বাবলিং করে
-
পরিচিত মানুষ বা জিনিস চিনে
-
“Peek-a-boo”, “Bye-bye”, “Clap” অনুকরণ করে
-
আঙুল দিয়ে দেখিয়ে কিছু চায় বা দেখায় (Pointing)
-
১–২টি শব্দ বলতে পারে (“মা”, “বাবা”, “হাই”)
Communication Milestones for Children: ১ থেকে ২ বছর
-
৫০টির বেশি শব্দ বোঝে এবং কিছু বলতে পারে
-
পরিচিত বস্তু বা জিনিসের নাম বলতে পারে (“বল”, “খাবার”)
-
সহজ নির্দেশ মানে (“দেখাও”, “বসো”, “আসো”)
-
দুই শব্দ মিলিয়ে বাক্য বলতে পারে (“বল দাও”, “বাই বাই”)
-
নিজের নাম বোঝে ও বলতে পারে
-
“না”, “হ্যাঁ”, “আমার”, “তোমার” শব্দ ব্যবহার শুরু করে
-
ইঙ্গিত করে বা প্রশ্নের মাধ্যমে চাহিদা প্রকাশ করে
Communication Milestones for Children: ২ থেকে ৩ বছর
-
সহজ নির্দেশ বোঝে, এমনকি কয়েক ধাপের নির্দেশও বুঝতে পারে
যেমন: “গ্লাসটা নাও, টেবিলে রাখো।” -
পরিচিত মানুষ, জিনিস ও ছবির নাম বলে
-
২–৩ শব্দের বাক্য ব্যবহার করে (“আমি যাই”, “তুমি দাও”)
-
Vocabulary ২০০–৫০০ শব্দ পর্যন্ত বাড়ে
-
“আমি”, “তুমি”, “আমার” শব্দ ব্যবহার শুরু করে
-
বড়–ছোট, রং ইত্যাদি Concept বোঝে
-
“কে?”, “কোথায়?”, “কি?”—এ ধরনের প্রশ্ন করে
-
Pretend Play (অনুকরণমূলক খেলা) শুরু হয়
-
“আমি রাগ করেছি”, “আমি ভয় পাই”—এভাবে অনুভূতি প্রকাশ করতে পারে
-
সহজ সমস্যা সমাধান করতে পারে (যেমন কিছু খুলে–জোড়া লাগানো)
Communication Milestones for Children: ৩ থেকে ৪ বছর
-
ছোট গল্প বা কথোপকথন বুঝতে পারে
-
দৈনন্দিন নির্দেশ সহজে মানে (“খাওয়ার পর হাত ধুয়ে এসো”)
-
“বড়–ছোট”, “উপরে–নিচে”, “ভিতরে–বাইরে”—এ ধরনের Concept বোঝে
-
কথায় যুক্তভাবে উত্তর দিতে পারে
-
৪–৫ শব্দের বাক্য বলে
-
ঘটনা বা দিনের অভিজ্ঞতা ধারাবাহিকভাবে বলতে পারে
-
ছবি দেখে গল্প বানাতে পারে, ছড়া বলতে পারে
-
নিজের অনুভূতি ও ইচ্ছা ভাষায় প্রকাশ করতে পারে
-
Role Play খেলে (Teacher–Student, Doctor–Patient)
Communication Milestones for Children: ৪ থেকে ৫ বছর
-
দীর্ঘ ও ব্যাকরণসঠিক বাক্য ব্যবহার করতে পারে
-
গল্পের শুরু–মাঝ–শেষ বলতে পারে
-
সময়, স্থান ও দিক (“আগে–পরে”, “ডানে–বামে”, “সকাল–রাত”) বোঝে
-
Vocabulary প্রায় ১০০০+ শব্দ
-
ছবি দেখে বিস্তারিত গল্প বলতে পারে
-
কারণ ব্যাখ্যা করতে পারে
যেমন: “কারণ আমি ঘুমাইনি, তাই কাঁদছি।” -
জটিল শব্দ ব্যবহার করতে পারে (“হাসপাতাল”, “আগামীকাল”)
-
অক্ষর চিনতে পারে, নিজের নাম লিখতে পারে
-
কল্পনাশক্তি বেড়ে যায়—গল্প বানিয়ে বলতে পারে
-
উচ্চারণ প্রায় পুরোপুরি স্পষ্ট—অচেনা মানুষের কাছেও বোধগম্য
শেষ কথা
মনে রাখবেন, প্রতিটি শিশুর শেখার গতি আলাদা। কেউ আগে শেখে, কেউ একটু পরে। তবে যদি মনে হয় আপনার শিশু বয়স অনুযায়ী শব্দ বলা, বোঝা বা যোগাযোগে পিছিয়ে আছে—
অপেক্ষা না করে এখনই পদক্ষেপ নিন।
Early Intervention শিশুর ভবিষ্যৎ বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সময়মতো সঠিক দিকনির্দেশনা ও Speech & Language Therapy শিশুর ভাষা, বোঝার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।
Write-up Courtesy
Sayma Azad
Clinical Speech and Language Therapist (CSLT)
B.Sc in Speech and Language Therapy (BHPI, CRP)(DU)
Oral Placement Therapy (Level 1 & 2, USA)
Frequently Asked Questions (FAQs)
What are communication milestones for children?
Communication milestones for children are age-specific skills that show how a child is developing speech, language, listening, and interaction abilities. These include making sounds, babbling, saying words, following instructions, and forming sentences.
2. Why are communication milestones important for parents?
Communication milestones help parents understand whether their child is developing speech and language skills at a typical pace. It also helps identify early signs of speech delay, autism signs, or learning difficulties.
3. At what age should a child start talking?
Most children say their first words around 12 months, use 2-word phrases by 2 years, and speak small sentences by 3 years. However, every child develops at a different speed.
4. What are the early signs of communication delay in children?
Signs include: not responding to name, not babbling by 9 months, not saying words by 18 months, not understanding simple instructions by 2 years, very limited vocabulary, or unclear speech compared to other children of the same age.
5. How can parents support communication development at home?
Parents can talk to their child regularly, name objects, read storybooks, sing rhymes, play interactive games, encourage pointing, and model correct speech. Positive interaction and screen-time control help significantly.
6. When should I consult a speech therapist?
If a child is significantly behind the communication milestones for their age, not using words by 18–24 months, or showing difficulty understanding basic instructions, you should consult a Speech & Language Therapist as early as possible.
7. Can early intervention improve communication skills?
Yes. Early intervention greatly improves speech, language, and social communication development. Children who receive therapy early have better long-term outcomes in learning and interaction.
8. Do all children develop communication skills at the same pace?
No. Each child develops uniquely. Some learn early; some take more time. But knowing communication milestones helps parents identify if the delay is normal or needs attention.
